পুতিনের জয়, ট্রাম্পের পরাজয়



যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে সঙ্গে হেলসিংকিতে অনুষ্ঠিত বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জয় হয়েছে এবং রাশিয়াকে অপরাধী বানানোর পশ্চিমা চেষ্টা ব্যর্থ হয়েছে বলে প্রশংসা করেছে রাশিয়ার গণমাধ্যম।
দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদপত্র রোজিসস্কায়া গ্যাজেটা শীর্ষ বৈঠকসংক্রান্ত খবরের শিরোনামে লিখেছে, রাশিয়াকে একঘরে করার পশ্চিমা চেষ্টা ব্যর্থ হয়েছে।
অবশ্য বিপরীত চিত্র দেখা গেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির সদস্যরাও মার্কিন প্রেসিডেন্ট পুতিনের সামনে দাঁড়াতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছে।
বৈঠকটি নিয়ে খুব বেশি উচ্চাশা না করা ক্রেমলিন স্বীকার করেছে, এতে সিরিয়া, ইউক্রেন কিংবা অস্ত্র নিয়ন্ত্রণের মতো বিষয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি। ই
উক্রেনের ক্রাইমিয়া অঞ্চলকে নিজেদের আওতাভুক্ত করার প্রতিক্রিয়ায় ২০১৪ সালে রাশিয়াকে আন্তর্জাতিকভাবে একঘরে করার চার বছর বিশ্বের বৃহত্তম পরাশক্তির নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে পুতিনের শক্তিশালী উপস্থিতিকেই মস্কো গুরুত্ব দিয়ে প্রচার করছে।
রুশ সংসদের উচ্চকক্ষের সদস্য আলেক্সি পুশকভ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কার কথা স্মরণে এনে বলেন, এটা মনে পড়লেই হাসি পায়, ওবামা গং রাশিয়াকে একটি দুর্বল ‘স্থানীয় শক্তি’ হিসেবে আখ্যা দিত।
হেলসিংকির বৈঠকটি কেমন হলো— এ প্রশ্নের জবাবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, দুর্দান্ত… অসাধারণের চেয়েও ভালো।