গৌরীপুর থানার ওসির এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে হারানো সন্তানকে ফিরে পেয়েছেন এক বাবা।
জানা যায়, শনিবার রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে গৌরীপুর থানার পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় নামে এক শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
শিশুটি জানায় তার নাম হৃদয় মিয়া, বাবা কামাল হোসেন, মা রহিমা বেগম। কিন্তু ঠিকানা বলতে পারে না হৃদয়।
অনেক চেষ্টা করেও শিশুটির অভিভাবকের সন্ধান না পেয়ে ওসি মো. বোরহান উদ্দিন ফেসবুকে শিশুটির ছবি আপলোড করে গতকাল রবিবার একটি স্ট্যাটাস দেন।
সেই স্ট্যাটাসের মাধ্যমে এই উপজেলার শালীহর গ্রামের কামাল মিয়া জানতে পারেন তার হারিয়ে যাওয়া ছেলে হৃদয় গৌরীপুর থানায় পুলিশ হেফাজতে রয়েছে। পরে গতকাল দুপুরে পুলিশ হেফাজত থেকে হৃদয়কে বাড়িতে নিয়ে যান তিনি।

