পৃথক মামলায় সিইসিসহ ১৫ জনকে সমন আদালতের


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে বিএনপির দুই মেয়র প্রার্থীর করা পৃথক দুই মামলায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাসহ ১৫ বিবাদীকে সমন (আদালতে হাজির হয়ে মামলার জবাব) দিয়েছেন আদালত।

ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক উৎপল ভট্টাচার্য মামলা দুটি আমলে নিয়ে নিয়ে এ আদেশ দেন। সেইসাথে আগামী ২ এপ্রিল বিবাদীদের জবাব দেওয়ার আদেশ দেন বিচারক।

এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচন বাতিল চেয়ে সোমবার (২ মার্চ) মামলা করেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। ওই মামলায় বিবাদী করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম ও নির্বাচিত মেয়র আতিকুল ইসলামসহ ৮ জনকে।

এরপর মঙ্গলবার (৩ মার্চ) অনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সদ্য অনুষ্ঠিত নির্বাচন বাতিল চেয়ে মামলা দায়ের করেন ইশরাক হোসেন। মামলায় প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যুগ্ম সচিব (জয়েন্ট সেক্রেটারি) মো. আবুল কাশেম ও নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ ৮ জনকে বিবাদী করা হয়।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে আতিকুল ইসলাম জয়লাভ করেন।