অস্ত্রোপচারের মাধ্যমে ভোলা শংকর (৪২) নামক এক ব্যক্তির পেট থেকে ১১৬ টি পেরেক উদ্ধার করলেন চিকিৎসকরা। রাজস্থানের কোটার বুন্দি সরকারি হাসপাতালে এমন ঘটনা ঘটেছে।
পাশাপাশি তার পেট থেকে আরো মিলেছে লোহার পাত ও তার। টানা দেড় ঘণ্টার জটিল এক অস্ত্রোপচারের পর এসব ধাতব বস্তু বের করেন চিকিৎসকরা।
এ ব্যপারে বিস্তারিত জানতে চাওয়ায় চিকিৎসক বলেন, ‘ভোলা শংকর নামের ওই ব্যক্তি গত রবিবার পেটের ব্যথা নিয়ে আমাদের কাছে আসেন। প্রাথমিক ভাবে এক্সরের মাধ্যমে তার পেটে পেরেকজাতীয় বস্তুর উপস্থিতি জানা যায়।’
চিকিৎসকরা নিশ্চিত হতে তাকে সিটিস্ক্যান করাতে বলেন। সিটিস্ক্যানের রিপোর্ট হাতে পেয়েই অপারেশন এর মাধ্যমে ভোলা শংকরের পেট থেকে এসব বের করে আনা হয়।
চিকিৎসক আরো জানান, উদ্ধারকৃত পেরেকগুলোর বেশীরভাগের দৈর্ঘ্য সাড়ে ৬ সেন্টিমিটার।
ভোলা শংকর এখন পুরোপুরি সুস্থ আছেন এবং স্বাভাবিক ভাবে কথাও বলতে পারছেন। পেশাগত দিক দিয়ে ভোলা শংকর একজন মালি।
আশ্চর্যের বিষয় এই যে কিভাবে এসব পেরেক তার পেটে গেলো এই ব্যপারে তিনি কিছুই জানেন না এমনকি তার পরিবারপরিজনও এ ব্যপারে কিছুই কিছুই বলতে পারেননা।
পূর্বে এমন ঘটনা কলকাতাতেও ঘটেছিলো। যেখানে প্রায় আড়াই সেন্টিমিটার লম্বা বেশ কয়েকটি পেরেক উদ্ধার করা হয় এক ব্যক্তির পেট থেকে।
আরেকবার ২০১৭ সালের জুলাই মাসে সে একই জায়গারই বদ্রীলাল নামক এক ব্যক্তির পেট থেকে উদ্ধার করা হয় অন্তত ১৫০টি সুচ ও পেরেক।

