বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) আসন্ন পবিত্র ঈদুল ফিতরে পোশাক শ্রমিকদের রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য ৬০টি বিশেষ বাসের ব্যবস্থা করেছে।
এ বিষয়ে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিআরটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) মনিরুজ্জামান বাবু আজ শনিবার এ কথা জানান।
মনিরুজ্জামান বাবু জানান, আগামী সোমবার (৩ জুন) ঈদের ছুটিতে পোশাক শ্রমিকদের দেশের বিভিন্ন গন্তব্যে পরিবহনের জন্য গাজীপুরের চৌরাস্তায় ৩০টি বাস থাকবে। এছাড়াও, রাজধানীর আশপাশে অবস্থিত বিভিন্ন পোশাক শ্রমিকরা ২৯টি বাসে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য ইতিমধ্যেই বুকিং দিয়েছেন। সবমিলে ঈদে এবারই প্রথম প্রায় ৬০টি বাস পোশাক কর্মীরা ব্যবহার করবেন।
এ ব্যাপারে, বিআরটিসি জানিয়েছে যে, রাজধানী ঢাকা, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী এলাকায় অনেক পোশাক শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানগুলোর সকল কর্মীদের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বিআরটিসি কত্ত্রিপক্ষ। এবং গত ২৭ মে থেকে ১৫ দিনব্যাপী ঈদ স্পেশাল সার্ভিসও চালু করেছে বিআরটিসি।
মনিরুজ্জামান বাবু আরও জানান যে, ৩ জুনের মধ্যে বিআরটিসির বহরে আরও নতুন ৫০টি বাস যুক্ত হবে। এবং সব মিলিয়ে এবার ঈদে বিআরটিসি মোট ১ হাজার ১৩৯টি বাস সারা দেশে যাত্রী পরিবহন করবে।
এছাড়াও উল্লেখ্য যে, ১০ জুন পর্যন্ত ঈদ সার্ভিসের বিআরটিসির বাসগুলো সারাদেশে চলাচল করবে বলে জানিয়েছে কত্ত্রিপক্ষ।

