প্রচারণায় পোস্টার নিষিদ্ধ


duksu@paperslife
প্রচারণায় পোস্টার নিষিদ্ধ


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। এখন ছাত্রসংগঠনগুলোর প্রচারণায় নামার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই, আচরণবিধি মেনে চাইলে আজই তারা প্রচারণায় নামতে পারে।আচরণবিধিতে উল্লেখ আছে :১. লিফলেট বা হ্যান্ডবিলে শুধু সাদাকালো ছবি ব্যবহার করা যাবে৷২. আবাসিক হলগুলোতে সিসিটিভির ব্যবস্থা আছে,প্রয়োজনে হল প্রাধ্যক্ষ আরও সিসিটিভির ব্যবস্থা করবেন৷৩. নির্বাচনকালীন সময়ে বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক নিরবচ্ছিন্ন রাখা হবে।৪. সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে।৫. সভা-সমাবেশ ও অডিটোরিয়ামে মাইকের সাহায্যে প্রচারণা চালানো যাবে৷৬. কোনো প্রকার স্থাপনা,যানবাহন ও দেয়াল ইত্যাদিতে লেখন করা যাবে না বা লিফলেট-হ্যান্ডবিল লাগানো যাবে না।৭. সভা-সমাবেশের ২৪ ঘণ্টা আগে অনুমতি নিতে হবে।৮. ছাত্র সংগঠনগুলোর কোনো প্রার্থী ও নেতা-কর্মীদের হয়রানি করা যাবে না।৯. ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সিসিটিভি বসানো আছে, প্রয়োজনে আরও বসানো হবে।১০. রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তিরাই কেবল ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।গত ২৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় চূড়ান্ত হওয়া আচরণবিধিতে লিফলেট বা হ্যান্ডবিলের বিষয়টি উল্লেখ থাকলেও পোস্টারের বিষয়ে কিছু বলা হয়নি।এ বিষয়ে ডাকসু নির্বাচন পরিচালনায় নিযুক্ত প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান মঙ্গলবার রাতে জানান, নির্বাচনের প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না। প্রচারণায় লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার করা যাবে। তবে সেগুলোতে শুধু সাদা-কালো ছবি ব্যবহার করা যাবে এবং কোনো প্রকার স্থাপনা, যানবাহন ও দেয়াল ইত্যাদিতে লেখন, লিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবে না।