গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৭৪৬ জনে।
আজ বুধবার (৩ জুন) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৬৯৫ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ১৪৯ জনে। সেইসাথে নতুন করে সুস্থ হয়েছেন আরও ৪৭০ জনের। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ ১১.৫৯০ জন।
দেশজুড়ে ৫২ টি ল্যাবে গত একদিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২,৫১০ জনের।
বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৮০ হাজার। এ ছাড়াও প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৪ লাখ ছাড়িয়েছে।
জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৫২ হাজার ৩৯০ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৮২ হাজার ৪৭৯ জনের।
বিশ্বে একক দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র। মঙ্গলবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৮১ হাজার ২০৫ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৮ হাজার ৫৯ জনের।

