মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য মিয়ানমার সরকারের নির্মাণ করা শিবিরগুলোতে ত্রাণ সংস্থাগুলোকে অবাধে প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
মিয়ানমারে এখনও ত্রাণ সংস্থা, সংবাদমাধ্যম এবং স্বাধীন পর্যবেক্ষক দলের প্রবেশে বিভিন্ন বাধা-নিষেধ আছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ‘ইউএনএইচসিআর’ এর এক বিবৃতিতে মিয়ানমার সরকারকে “রাখাইনে অবাধে প্রয়োজনীয় মানবিক ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া এবং রোহিঙ্গা সংকটের প্রকৃত ও স্থায়ী সমাধানের পরিবেশ সৃষ্টির” আহ্বান জানানো হয়েছে।
এদিকে ইতিমধ্যে আন্তর্জাতিক একটি প্রতিনিধিদল বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের শহর মংডুর বাইরে রোহিঙ্গা মুসলিমদের জন্য নির্মিত তাউং পিও লেতউই শরণার্থী শিবির পরিদর্শন করেছে। ওই শিবিরে সিমেন্টের থামের উপর ‘পলিউডে’ তৈরি ঘর দেখা গেছে। পাথুরে ভূমিতে তৈরি ওই ক্যাম্পের চারপাশে উঁচু কাঁটাতারের বেড়া দেওয়া। কিন্তু ক্যাম্পে রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি বলে মনে করে জাতিসংঘ।
এ বিষয়ে ইউনিসেফ এর উপনির্বাহী পরিচালক জাস্টিন ফরসিথ এক বিবৃতিতে বলেন, “যতক্ষণ পর্যন্ত মিয়ানমারে ফেরত যাওয়া কোনো শিশুর নিরাপত্তা ও ভাল থাকার বিষয়টি নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত প্রত্যাবাসন আলোচনা অপরিপক্কই থাকবে।”
মিয়ানমারের রাখাইনে গত ২৫ আগস্ট সহিংসতা শুরুর পর থেকে রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসছে। টেকনাফ ও উখিয়া উপজেলার ৪ হাজার ৩০০ একর পাহাড় ও পাহাড়ি এলায় তাদের বসতি গড়ে উঠেছে। জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত চার মাসে পালিয়ে আসা নতুন রোহিঙ্গার সংখ্যা ৬ লাখ ৫৫ হাজার। আর নতুন-পুরোনো মিলিয়ে এখন শুধু কক্সবাজারেই আছে ৮ লাখ ৬৭ হাজার ৫০০ রোহিঙ্গা। তাদের ফেরত পাঠাতে গত ২৩ নভেম্বর মিয়ানমার ও বাংলাদেশ যে সম্মতিপত্রে সই করেছিল, সেখানে দুই মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার লক্ষ্য ঠিক করেছিল দুই দেশ। মঙ্গলবার সেই দুই মাস সময় শেষ হয়েছে। কিন্তু পরিবারের তালিকা তৈরি ও যাচাইয়ের কাজ শেষ না হওয়ায় প্রাথমিক লক্ষ্য অনুযায়ী মঙ্গলবার থেকে রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠানো শুরু করা সম্ভব হয়নি।
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সাধ্যমত চেষ্টা করবে তুরস্ক
রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার প্রস্তাব জাপানের
রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা করবে চীন
রোহিঙ্গা সংকট: সু চির সঙ্গে ট্রুডোর বৈঠক
রোহিঙ্গা সংকট: বছরে লাগবে সাত হাজার কোটি টাকা
রোহিঙ্গাদের ফেরাতে চারটি শর্ত দিয়েছে মিয়ানমার
সোমবার থেকে ফের রোহিঙ্গাদের খাদ্য সহায়তা শুরু
রোহিঙ্গা সংকট: মিয়ানমারে ফিরতে চায় ৭৮% রোহিঙ্গা
রোহিঙ্গা সংকট: হত্যা করা হয়েছে ৬,৭০০ রোহিঙ্গাকে
