প্রদর্শনীর জন্য মেট্রোরেলের প্রথম নমুনা কোচ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

ঢাকায় এসে পৌঁছেছে মেট্রোরেলের প্রথম কোচ। মেট্রোরেলের কোচ হলেও এটি মূলত নমুনা কোচ। কোচটির মাধ্যমে শেখানো হবে কিভাবে মেট্রোরেলে চড়তে হয়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে কোচটির মোড়ক খোলা হয়েছে।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এই কোচটি জাপানের মিৎসুবিশি ও কাওয়াসাকি থেকে তৈরি করে আনা হয়েছে। এই কোচ শুধু প্রদর্শন করা হবে, যাত্রী পরিবহন বহরে যুক্ত হবে না।’

এম এ এন ছিদ্দিক বলেন, ‘মূলকোচগুলো যে উপাদান দিয়ে যেভাবে তৈরি করা হবে এটিও সেভাবেই তৈরি হয়েছে। উত্তরায় মেট্রোরেলের যে তথ্যকেন্দ্র নির্মাণ করা হচ্ছে সেখানে এটি সাধারণ মানুষের দেখার ও শেখার জন্য প্রদর্শিত হবে।’

তিনি আরও বলেন, ‘কোচটি প্রদর্শনীর জন্য আগামী মাস থেকেই উন্মুক্ত করা হবে। আর যাত্রীবাহী মেট্রোরেলের মূল কোচগুলো আগামী ১৫ জুন বাংলাদেশে এসে পৌঁছাবে।’

২০২১ সালে বিজয়ের মাসে দেশের মানুষ মেট্রোরেলে উঠতে পারবে বলে আশা প্রকাশ করছেন ডিএমটিসিএলের ম্যানেজিং ডিরেক্টর।

মেট্রোরেল ট্রেন সেট জাতীয় পতাকার রঙে সাজানো থাকবে বলে জানান তিনি।