নন–এমপিও শিক্ষকেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন। এরপর শিক্ষকেরা আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।
আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলে এই আশ্বাসের কথা জানান।
উল্লেখ্য, ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন করছেন শিক্ষক-কর্মচারীরা। স্বীকৃতপ্রাপ্ত সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে গত ২৬ ডিসেম্বর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন নন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। গত রোববার থেকে তাঁরা একই দাবিতে আমরণ অনশন শুরু করেন।
এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন। তবে শিক্ষকেরা তাঁর আশ্বাসে ভরসা রাখতে পারেননি। তাঁরা চেয়েছেন আশ্বাস আসতে হবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।
আরও পড়ুন;
তৃতীয় দিনের মতো অনশনে শিক্ষকরা, হাসপাতালে ভর্তি ১৫ জন
শিক্ষকদের অনশন ভাঙ্গালেন গণশিক্ষামন্ত্রী
তৃতীয় দিনের মত চলছে সহকারী শিক্ষকদের অনশন
রাজধানীতে চলছে সহকারী শিক্ষকদের অনশন
