চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল চলছে। প্রথম লেগের খেলা শেষ হয়েছে গতরাতে। উত্তেজনায় ঠাসা প্রথম লেগে ঘটন-অঘটনের মধ্য দিয়ে জয় পেয়েছে টোটেনহাম, লিভারপুল, বার্সেলোনা এবং ড্র করেছে জুভেন্টাস।
লিভারপুলের প্রতিপক্ষ ছিল পোর্তো। পর্তুগিজ ক্লাবের বিপক্ষে ইংলিশ দল লিভারপুল নিজেদের ঘরের মাঠে ২-০ গোলে জয় পায়। প্রথম গোলটি করেন নাবি কেইটা এবং দ্বিতীয়টি রবার্ট ফিরমিনো।

অপর ম্যাচে, আরেক ইংলিশ দল ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চমক দেখিয়েছে স্বদেশী টোটেনহাম। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের সাথে শিরোপা লড়াইটা বেশ জমে উঠেছে ম্যানচেস্টার সিটির। তবে লিভারপুল জিতলেও হেরেছে সিটি।
হিউ মিন সংয়ের একমাত্র গোলে নিজেদের মাঠে জয় পায় টোটেনহাম। সিটির হয়ে আগুয়েরো পেনাল্টি মিস করলে ড্র করার সুযোগ হাতছাড়া হয়ে।

এদিকে লুক শ-এর আত্মঘাতী গোলে ১-০ তে জিতে প্রথমবারের মতো ওল্ড ট্র্যাফোর্ড থেকে জয় নিয়ে বাড়ি ফেরে বার্সেলোনা। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির মতো ম্যানচেস্টার ইউনাইটেডও হারের স্বাদ নিয়ে দ্বিতীয় লেগ শুরু করে।
একটি এওয়ে গোল নিয়ে সুবিধাজনক অবস্থায় থাকা বার্সেলোনা মেসির পাস থেকে সুয়ারেজের হেড থেকে এগিয়ে যেতে পারত। তবে লুক শ-এর গায়ে লাগায় গোল বঞ্চিত সুয়ারেজ এবং গোলটি আত্মঘাতী হিসেবে ধরা হয়।

বলা হয় উয়েফা ক্রিশ্চিয়ানো লিগ। আর এ লিগে রোনালদো গোল করবে না তা কি হয়? দুর্দান্ত হেডে জুভেন্টাসকে লিড এনে দেন সি আর সেভেন। কিন্তু বিরতির পর ডেভিড নেরেসের দুর্দান্ত গোলে সমতায় ফেরে আয়াক্স।
এরপর কোনো পক্ষ গোল না করলে ড্র হয় খেলা। একটি এওয়ে গোল নিয়ে তুরিনে অবশ্যই স্বস্তিতে থাকবে জুভেন্টাস।

চলতি মাসের ১৬ ও ১৭ তারিখে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগের খেলা

