ফাইনালে ১০০ পেরোতে পারেনি ভারত, চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

এবারের নারী বিশ্বকাপ শুরু হয়েছিল ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে। অদ্ভুতভাবে সেই দুই দলেই শেষ হয়েছে এবারের আসর। প্রথম ম্যাচে জিতে যাওয়া ভারত ফাইনালে এসে থমকে দাঁড়িয়েছে। মাত্র ৯৯ রানে অলআউট হয়ে শেষ হয়েছে অনেক আশা নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলতে নামা ভারত।

ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অজি ক্যাপ্টেন মেগ ল্যানিং। কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কাছে ভারতের কোনো বোলারই সফল হতে পারেননি। ভারতীয় বোলারদের মধ্যে সফলতম দীপ্তি শর্মা। তিনি ৩৮ রানের বিনিময়ে নেন দুই উইকেট। অন্যদিকে, পুনম যাদব (১-৩০), রাধা যাদব (১-৩৪) নেন বাকি দুই উইকেট। অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি এবং বেথ মুনির বিধ্বংসী ব্যাটিংয়ে নাস্তানাবুদ হয়ে পড়েন ভারতীয় বোলাররা।

৩৯ বলে ৭৫ করেন অ্যালিসা। ৫৪ বলে ৭৮ করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন বেথ মুনি। এদিকে, রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল ভারত। প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফিরে যান বিশ্বকাপের অন্যতম সেরা শেফালি ভার্মা। ১৬ বছর বয়সি প্যাভেলিয়ানে ফিরে যান মাত্র ২ রানে। এরপর একের পর এক পড়তে থাকে ভারতের উইকেট।

ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন ডিবি শর্মা। ৩৫ বলে ৩৩ রান করে ক্যারের বলে আউট হন তিনি। এরপর অস্ট্রেলিয়ার বোলিংয়ের কাছে ধরাশায়ী হয় ভারতের ব্যাটিং লাইন-আপ। কৃষ্ণমূর্তি এবং রিচা ঘোষ ৪০ বলে ৩৬ রান যোগ করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ১৯.১ ওভারে মাত্র ৯৯ রানে অল-আউট হয়ে যায় প্রথমবার ফাইনাল খেলতে নামা ভারত।

৮৫ রানের জয় নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরল অস্ট্রেলিয়া।