ফিটনেসবিহীন গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

ফিটনেস নবায়ন না করা (ফিটনেস–খেলাপি) সারাদেশে কোনো গাড়ি রাস্তায় চলতে পারবে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

আজ বুধবার এ বিষয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর একটি প্রতিবেদনের আলোকে হাইকোর্ট এ মন্তব্য করেন।

আদালতে এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। এবং বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী রাফিউল ইসলাম।

আদালতের বরাত দিয়ে বিআরটিএর আইনজীবী রাফিউল ইসলাম বলেন ফিটনেস নবায়ন না করলে কোনো গাড়ি রাস্তায় চলতে পারবে না।

তিনি আরও বলেন, প্রায় পাঁচ লাখ গাড়ি ফিটনেস খেলাপি ছিল গত বছরের ২৩ অক্টোবর পর্যন্ত। ওই দিন আদালত ফিটনেস নবায়ন না করা গাড়িকে পেট্রলপাম্প থেকে জ্বালানি না দেওয়ার আদেশ দিয়েছিলেন।

এ আদেশ অনুসারে বিআরটিএ এ ব্যবস্থা নিয়েছে। তিনি জানান প্রতিটি পেট্রলপাম্পকে চিঠি দেওয়া হয়েছে।

এছাড়াও, উক্ত প্রতিবেদনে গত ২৩ অক্টোবর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে প্রায় পাঁচ লাখ গাড়ির মধ্যে মাত্র ১ লাখ ৬৫ হাজার ৭৬৪ গাড়ি তাদের ফিটনেস নবায়ন করেছে বলে জানানো হয়েছে।