ফিরছেন গেইল




টি-টোয়েন্টি ম্যাচের জন্য উইন্ডিজ দলে ফিরছেন ক্রিস গেইল। বাঁহাতি এই উদ্বোধ্বনী ব্যাটসম্যান ভারতের বিপক্ষে লড়বেন। গেইলকে দলে জায়গা দিতে গিয়ে বাদ পড়ছেন লেন্ডল সিমন্স।
গত বছর ইডেন গার্ডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উইন্ডিজের হয়ে সর্বশেষ খেলেছিলেন গেইল। ক্যারিয়ারে দুটি শতকসহ ৩৫.৩২ গড়, ১৪৫.৪৯ স্ট্রাইক রেটে ১৫১৯ রান করেন বিস্ফোরক এই ব্যাটসম্যান।
আগামি রোববার বাংলাদেশ সময় রাত ৯:৩০ মিনিটে ভারতের বিপক্ষে নিজ ঘরের মাঠ স্যাবিনা পার্কে প্রথমবারের মতো টি২০ খেলবেন ফিরে আসা গেইল। বিশ্রাম দেওয়া হয়েছে তাদের নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারকে। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েট।
উইন্ডিজের টি-টোয়েন্টি দল: কার্লোস ব্রাথওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, রনসফোর্স বিটন, ক্রিস গেইল, এভিন লুইস, জেসন মোহাম্মদ, সুনিল নারাইন, কাইরন পোলার্ড, রোভম্যান পাওয়েল, মারলন স্যামুয়েলস, জেরোম টেইলর, চ্যাডউইক ওয়ালটন(উইকেটরক্ষক), কেসরিক উইলিয়ামস।