ফিরে দেখা : ১৮ই আগস্ট




আজ ১৮ আগস্ট ২০১৭ খ্রিস্টাব্দ শুক্রবার। ৩ ভাদ্র ১৪২৪ বঙ্গাব্দ। ২৪ জিলকদ ১৪৩৮ হিজরি।
যা ঘটেছিল:
১৯৫৮ সালের এই দিনে ব্রজেন দাস প্রথম বাঙালি ও প্রথম এশীয় হিসাবে ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করেন।
১৯৬১ সালের এই দিনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর কার্যক্রম শুরু হয়।
আজ যারা জন্মেছিলেন:
সেলিম আল দীন একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার ও গবেষক। তিনি ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীতে জন্মগ্রহণ করেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি নাটকের আঙ্গিক ও ভাষার উপর গবেষণা করেছেন। বাংলা নাটকের শিকড় সন্ধানী এ নাট্যকার ঐতিহ্যবাহী বাংলা নাট্যের বিষয় ও আঙ্গিক নিজ নাট্যে প্রয়োগের মাধ্যমে বাংলা নাটকের আপন বৈশিষ্ট্য তুলে ধরেছেন।
রোমান পোলান্‌স্কি একজন অস্কার বিজয়ী পোলীয় চলচ্চিত্র পরিচালক। তিনি ১৯৩৩ সালের ১৮ আগস্ট জন্মগ্রহণ করেন। তাঁর প্রথমদিককার পরিচালিত বিখ্যাত ছবির মধ্যে রয়েছে রোজমেরিস বেবি (১৯৬৮) এবং চায়নাটাউন (১৯৭৪)। এছাড়াও ব্যক্তিগত জীবনের দুঃখজনক ঘটনার জন্য তিনি পরিচিত – তাঁর অন্তঃসত্বা স্ত্রী অভিনেত্রী শ্যারন টেইটকে ১৯৬৯ সালে চার্লস ম্যানসনের অনুসারীরা হত্যা করে।
১৯৪৮ সালের ১৩ আগস্ট বাংলাদেশের প্রখ্যাত চিত্রনায়ক ফারুক আহমেদ জন্মগ্রহণ করেন।
আজ যাদের হারিয়েছি:
সরলা দেবী চৌধুরানী হলেন ঊনবিংশ শতাব্দীর শেষার্ধ এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধের বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী। ইনি ১৯১০ সালে এলাহাবাদে ভারতের প্রথম মহিলা সংগঠন ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন। ভারতীয় নারীদের উন্নয়নের স্বার্থে স্ত্রীশিক্ষা সহ অন্যান্য বিবিধ কর্মসূচি গ্রহণ করে এই সংগঠন ভারতের বিভিন্ন প্রান্তে শাখা বিস্তার করে। তিনি ১৯৪৫ সালের ১৮ আগস্ট মৃত্যুবরণ করেন।
মওলানা মোহাম্মদ আকরম খাঁ ছিলেন একজন বাঙালি সাংবাদিক, রাজনীতিবিদ, সাহিত্যিক এবং ইসলামী পণ্ডিত। তিনি বাংলা ভাষার প্রথম সংবাদপত্র দৈনিক আজাদের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ১৯৬৮ সালের ১৮ আগস্ট চলে যান পৃথিবী ছেড়ে।
শওকত আলী ছিলেন রাজনীতিবিদ এবং বাংলা ভাষা আন্দোলনের একজন অন্যতম নেতা। তিনি আওয়ামী মুসলিম লীগের একজন প্রতিষ্ঠাতা – যা পরে হয়ে আওয়ামী লীগ এবং বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ নামে পরিচিত। তিনি তিনটি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদেরই সদস্য ছিলেন। এছাড়াও ১৯৫০ সালে তিনি ঢাকা নগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার অন্যতম উদ্যোক্তা ছিলেন। ১৯৭৫ সালের ১৮ আগস্ট স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা যান।