২৮ আগস্ট ২০২০, শুক্রবার। ১৩ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
জন্ম
• ১০২৫- জাপান সম্রাট গো-রেইজেই।
• ১৭৪৯- প্রখ্যাত জার্মান কবি ও লেখক উলফগঙ্গ গ্যাটে।
• ১৮২৮- খ্যাতিমান রুশ লেখক ও সাহিত্যিক লিও তলস্তয়।
• ১৮৫৫- সাহিত্যিক-সম্পাদিকা স্বর্ণকুমারী দেবী।
মৃত্যু
• ১৯৮০- ভারতীয় বাঙালি রস সাহিত্যিক শিবরাম চক্রবর্তী।
• ১৯৮৭- শিক্ষাবিদ ও দার্শনিক অধ্যক্ষ সাইদুর রহমান।
• ১৯৯০- বাংলা ও হিন্দি চলচ্চিত্রের কৃতী অভিনেত্রী সুমিত্রা দেবী।
ঘটনাবলী
• ১১৮৯- তৃতীয় ক্রুসেড শুরু হয়।
• ১৫১১- পর্তুগিজরা মালাক্কা দখল করে।
• ১৬১৯- দ্বিতীয় ফার্দিনান্দ রোমান সম্রাট হিসেবে নির্বাচিত হন।
• ১৮৮৩- ব্রিটিশ সাম্রাজ্যে দাসপ্রথা বাতিল ঘোষিত হয়।
• ১৯১৬- রোমানিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জার্মানি।
• ১৯৭১- মুক্তিফৌজ ও মুক্তিযোদ্ধাদের একীভূত করে মুক্তিবাহিনী নামকরণের সিদ্ধান্ত হয়।
• ১৯৯০- ইরাক আনুষ্ঠানিকভাবে কুয়েতকে তার ১৯তম প্রদেশ ঘোষণা করে।

