গতকালের ঘটনা। ইউরোপীয় ফুটবলের শীর্ষ লীগ ‘লা লিগা’ ফেসবুকে একটি অফিসিয়াল পোস্ট করে। পোস্টটি এমন ছিল, ‘যদি লা লিগার ফুটবলাররা ক্রিকেটার হতো, লিওনেল মেসি কি ওপেনিং ব্যাটসম্যান হতো?’
প্রশ্নটা এখানেই থাক। বর্তমানে ফুটবল খেলোয়াড়রা ক্রিকেট খেললে কি করতো।সেটা অজানাই। তবে আমরা একটা সমাধান দিয়ে পারি। কল্পনার জগতে হাতড়ে দেখে নেওয়া যাক, কে কেমন ক্রিকেটার হতো।
পেপারস লাইফ খোঁজার চেষ্টা করেছে এমনি কিছু খেলোয়ার। বর্তমানে খেলা কিছু জনপ্রিয় খেলোয়াড়দের বিবেচনায় রেখে ১১ সদস্যের দল বানানোর চেষ্টা করছি শুধু। আপনাদের পছন্দের খেলোয়াড় নাও থাকতে পারে। মন খারাপ করবেন না, আমি যথাসম্ভব নিরপেক্ষ হয়েই দল সাজানোর চেষ্টা করছি।
১. লিওনেল মেসি : লা লিগার পোস্টের উপর ভিত্তি করেই মেসিকে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দেওয়া হলো। বর্তমানে তাঁকে ছাড়া আর কেই বা আছে?
২. মোহাম্মদ সালাহ : ইংলিশ প্রিমিয়াম লিগে দুর্দান্ত খেলা মিসরের এই সুপারস্টার লিওনেল মেসির সাথে গোড়াপত্তন করবে ইনিংসের।
৩. নেইমার : ক্রিকেট দুনিয়ার তিন নম্বর জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ জায়গাটায় দায়িত্ব নিয়ে খেলার জন্য আমার পছন্দ ব্রাজিলের এই পোস্টারবয়কে।
৪. আন্দ্রেস ইনিয়েস্তা : টপ অর্ডার কোনোরকম কলাপ্স করল। তখন মিডল অর্ডার খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর এই গুরুত্বপূর্ণ পজিশনের জন্য, পুরো খেলা নিয়ন্ত্রণ করার জন্য আমার পছন্দ স্পেনের বিশ্বকাপ জয়ী সদস্য ইনিয়েস্তাকেই।
৫. কেভিন ডি ব্রুইনা : ইনিয়েস্তার পর খেলা নিয়ন্ত্রণ করার জন্য কেভিন ডি ব্রুইনার বিকল্প নেই। ইনিয়েস্তা ও ব্রুইনার জুটি মিডল ওভারে বড় সংগ্রহের পথে নিয়ে যাবে। এছাড়াও একজন স্পিনার হিসেবেও কার্যকর ভূমিকা পালন করবে কেভিন ডি ব্রুইনা।
৬. ম্যানুয়েল ন্যয়ার : কে হবে উইকেট রক্ষক? নির্বাচন করতে খুব বেগ পেতে হয়েছিল। সব শেষে ন্যয়ারকেই সিলেক্ট করতে হলো। শেষের দিকে দ্রুত কিছু রান ও উইকেট রক্ষণের কাজ ভালমত সামলাবে এই জার্মান অধিনায়ক।
৭. ক্রিশ্চিয়ানো রোনালদো : ডেডলি ফিনিশার হিসেবে খুব নাম কুড়িয়েছে সি আর সেভেন। বর্তমানে তার মত ফিনিশার ফুটবল বিশ্বে কেই বা আছে? ক্রিকেট খেললে সাত নম্বর পজিশনে ডেডলি ফিনিশার হিসেবেই খেলতে দেখা যেত পর্তুগালের ইউরো জয়ী অধিনায়ককে। সাথে দুর্দান্ত গতির জন্য সে একজন পেসার হিসেবেও দলে ভূমিকা রাখতে।
৮. সার্জিও রামোস : লেগ স্পিনার। কঠিন মুহূর্তে ব্রেক থ্রু এনে দিতে যার জুড়ি নেই। অধিনায়কের ভরসা হয়ে প্রয়োজনের মুহূর্তে উইকেট এনে দিতে পারবে। সাথে লেট অর্ডারের ব্যাটিংয়ে কার্যকরী ভূমিকা রাখতে পারবে।
৯. ক্যাসিমিরো : ব্রাজিলিয়ান এই ডিফেন্সিভ মিড বা’হাতি অর্থড্রোক্স বোলার হিসেবে দলে কার্যকর ভূমিকা রাখতে পারবে।
১০. লেয়োন্ডেস্কি : পোলিশ এই স্ট্রাইকার দুর্দান্ত পেসার হিসেবে আত্মপ্রকাশ করবে। যার গতির কাছে অসহায় হবে প্রতিপক্ষ।
১১. হ্যারি কেইন : আরো একজন পেসার হিসেবে প্রতিপক্ষের ঘুম হারাম করে দিবে ইংল্যান্ড জাতীয় দলের এই অধিনায়ক।
দ্বাদশ খেলোয়াড় হিসেবে ফলে থাকবে হামেস রদ্রিগেজ। ব্যাটিং এ পারদর্শী ও পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বুফন, এডিসন কাভানি ও ফিলিপ কুতিনহো ১৫ সদস্যের স্কোয়াড পূরণ করবে।
বি. দ্র. : এটা একটি রম্য বিষয়ক লেখা। আপনাদের পছন্দ হতেও পারে কিংবা না। আপনার চাইলে কমেন্ট বক্সে আপনাদের দল দিতে পারেন। কেমন হতো ফুটবলাররা যদি ক্রিকেট খেলত?
