ফুলবাড়ীতে কিশোরী অপহরণ মামলায় এক যুবক আটক


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক কিশোরীকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ফুলবাড়ী থানায় বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করে ওই যুবতীর পিতা।

ঘটনাটি ঘটেছে উপজেলার বড়ভিটা ইউনিয়নের চরবড়লই গ্রামে। আটক যুবককে রোববার জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

ওই এলাকার হোসেন আলী জানান, বড়ভিটা ইউনিয়নের চরবড়লই গ্রামে ফুলমিয়ার মেয়ে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীকে একই এলাকার মজনু রহমানের ছেলে মফিজুল ইসলাম বিভিন্ন প্রলোভন দেখিয়ে শনিবার সন্ধ্যার সময় অপহরণ করে নিয়ে যায়।

ওই কিশোর বাড়ীতে না থাকায় অনেক খোঁজাখুজি করেন তার স্বজনরা। পরে পুলিশের কাছে অভিযোগ করে মেয়ের অভিভাবক। পুলিশ তল্লাশি চালিয়ে পাশ্ববর্তী ছেলের ফুফা ছাবেদ মেকারের বাড়ী থেকে ছেলে মেয়ে দু’জনকে রোববার ভোররাতে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরে নারী শিশু নির্যাতন দমন আইনে মেয়ের পিতা বাদী হয়ে মামলা দায়ের করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব কুমার রায় জানান, আটক যুবককের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা হওয়ায় আসামীকে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়েছে। মেয়েটির জবান বন্দি রেকর্ড করার জন্য সোমবার আদালতে হাজির করা হবে।

পেপার’স লাইফ/নিউজ/জেলার সংবাদ