ফেনীর সাত এলাকা সম্পূর্ণ লকডাউন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ফেনী শহর, দাগনভূঞা ও ছাগলনাইয়া উপজেলার সাত এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে ফেনী পৌরসভার দুটি এলাকা ও দাগনভূঞার চারটি এলাকায় গতকাললকডাউন চলছে। শুক্রবার ভোর ৬টা থেকে ছাগলনাইয়া পৌরসভার সবকয়টি ওয়ার্ড লকডাউন শুরু হয়েছে। চলবে ২৫ জুন রাত ১২টা পর্যন্ত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লকডাউন বাস্তবায়নে স্থানীয় প্রশাসন মাঠে কাজ করবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও কৃষিপণ্যের দোকান ব্যতীত সব দোকান বন্ধ থাকবে। তবে ওষুধের দোকান সবসময় খোলা রাখা যাবে।

পৃথক অফিস আদেশে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন এ সংক্রান্ত নির্দেশ জারি করেছে।

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের স্বাক্ষরিত আদেশে বলা হয়, উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় ছাগলনাইয়া পৌরসভার ৯টি ওয়ার্ড শুক্রবার ভোর থেকে ২৫ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হলো।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়, দাগনভূঞা পৌরসভা, রাজাপুর, পূর্বচন্দ্রপুর ও ইয়াকুবপুর ইউনিয়নে বহিরাগত কোনো লোকজন প্রবেশ করতে বা লকডাউন ঘোষিত এলাকার লোকজন অন্য কোনো এলাকায় যেতে পারবে না।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন সুলতানা স্বাক্ষরিত আদেশে বলা হয়, উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় শহরের ১০ নম্বর ওয়ার্ড ও রামপুর এলাকা লকডাউন ঘোষণা করা হয়। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে লকডাউন শুরু হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন চলবে।