ফেলে দেওয়া বইয়ের লাইব্রেরী




জ্ঞান আহরণ, প্রাতিষ্ঠানিক শিক্ষা বা নিছন বিনোদনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম বই। তবে সবচেয়ে পছন্দের বইটাও বার বার পড়তে পড়তে পার আবেদন হারিয়ে ফেলে। একসময় আমরা বইটা ফেলে দেই বা হকারের কাছে বেঁচে দেই। তবে তুরস্কের আঙ্কারা শহরের বাসিন্দারা এমন ফেলে দেওয়া বই থেকেই অসাধারণ একটি লাইব্রেরী তৈরি করেছে।
তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থিত ইটের তৈরি এই লাইব্রেরীটি বইয়ে ঠাসা। বিখ্যাত সাহিত্যিক থেকে নিছক কমিক কি নেই এখানে। দুর্দান্ত সায়েন্স ফিকশন, রহস্য উপন্যাস চাইলে সবই পাবেন এখানে। এমনকি এখানে স্থানা পেয়েছে ইংরেজি এবং ফরাসি ভাষায় রচিত বইও।
প্রথমে লাইব্রেরীর এই বইগুলো পরিচ্ছন্নতা কর্মীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা নিজেরাই স্বতস্ফুর্ত ভাবে এসব বই দান করেছেন। এখন এই লাইব্রেরীতে প্রায় ৬ হাজার বই রয়েছে।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা বইগুলোকে রুটির মত ফেলে দিয়েছি। কিন্তু এ বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত। একটা বই হয়ত আমার কাছে আকর্ষন হারিয়েছে। তবে অনেকের কাছেই সেটা মূল্যবান হতে পারে।