ফেসবুকও হ্যাক সম্ভব!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

গতকাল (শুক্রবার) বিকেলে হ্যাকিংয়ের কবলে ফেসবুকের সোশ্যাল মিডিয়ার একাউন্ট। ‘আওয়ারমাইন’ নামে হ্যাকারদের একটু গ্রূপ সাময়িকভাবে ফেসবুক ও ম্যাসেঞ্জারের টুইটার ও ইন্সট্রাগ্রাম একাউন্ট হ্যাক করে।

সাইবার দুর্বলতা তুলে ধরার প্রচেষ্টা হিসেবে তারা এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে আওয়ারম্যান।

বর্তমানে অ্যাকাউন্টটি পুনর্নিয়ন্ত্রণে নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

হ্যাকিংয়ের পর ফেসবুকের টুইটার অ্যাকাউন্টে গ্রুপটি এক বিবৃতি পোস্ট করে। পোস্টটিতে লেখা হয়, ‘আমরা আওয়ারমাইন। বেশ, তাহলে ফেসবুকও হ্যাক করা সম্ভব কিন্তু তাদের নিরাপত্তা টুইটারের তুলনায় ভাল।’

টের পাওয়ার পর হ্যাকিংয়ের কবলে থাকা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে টুইটার।

এক বিবৃতিতে টুইটার জানিয়েছে, ‘বুঝতে পারার সাথে সাথে আমরা সন্দেহভাজন অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়েছি এবং ফেসবুকে আমাদের অংশীদারদের সাথে মিলে সেগুলো পুনরুদ্ধারে কাজ করছি।’

আওয়ারমাইন হচ্ছে দুবাই ভিত্তিক একটি হ্যাকিং গ্রুপ যারা এর আগে বিভিন্ন কর্পোরেশন এবং হাই-প্রোফাইল ব্যক্তিদের অ্যাকাউন্টে হামলা চালিয়েছে।

দলটির দাবি, নিরাপত্তার দুর্বলতা দেখাতেই তাদের এ আক্রমণ।

এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল লীগও একই ধরণের হ্যাকিংয়ের কবলে পড়েছিল।