সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে সর্বাধিক জনপ্রিয় ফেসবুক। বিশ্ব জুড়ে কোটি কোটি ব্যবহারকারীদের সুবিধার জন্য একের পর এক প্রযুক্তির মান উন্নয়নে ব্যস্ত প্রতিষ্ঠানটি।
তারই ধারাবাহিকতায় ভয়েস রিকগনিশন বা গলার স্বর চিহ্নিতকরণ অ্যাপ নিয়ে আসছে ফেসবুক। আর এ জন্য ব্যবহারকারীদের টাকা দেওয়ার চিন্তা করছে কর্তৃপক্ষ।
বলা হয়েছে, ফেসবুকের যে কোনো ব্যবহারকারী অ্যাপে তার বন্ধু তালিকার কোনো বন্ধুর নাম ধরে ডেকে সেটি রেকর্ড করতে পারবেন। সর্বোচ্চ ১০ জন বন্ধুর নাম ধরে ডেকে রেকর্ড করা যাবে। প্রতি জনের জন্য দু’বার রেকর্ড করা যাবে।
ফেসবুক বলছে, প্রতিবার ভয়েস রেকর্ডের মাধ্যমে ভিউপয়েন্ট অ্যাপে ২০০ পয়েন্ট পাওয়া যাবে। এভাবে ১ হাজার পয়েন্ট হলে পেপালের মাধ্যেমে ৫ ডলার ক্যাশ করা যাবে। তবে একজন সর্বোচ্চ ৫ ডলার আয় করতে পারবে।
তবে এ সুবিধা এখনই বাংলাদেশিদের জন্য আসছে না। আপাতত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরাই সুযোগটি পাচ্ছেন।

