ফেসবুক একাউন্ট মুছবেন কিভাবে?


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বিভিন্ন কারণেই ব্যবহারকারীরা ফেসবুকের ওপর থেকে আস্থা হারাচ্ছেন। অনেকে আবার সময়ের অপচয়ের কারণে নিজের আইডি মুছে দিতে চান।

আগে শুধু নিষ্ক্রিয় (ডিঅ্যাকটিভ) করে রাখার সুবিধা থাকলেও এখন স্থায়ীভাবেই মুছে ফেলা যায়।

অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ করার পর ফেসবুক কিছুদিন সময় নেয় প্রক্রিয়াটি সম্পন্ন করতে।সে সময়ের মধ্যে পুনরায় লগ-ইন করা হলে প্রক্রিয়াটি বাতিল হয়ে যাবে।

ফেসবুক অ্যাকাউন্টটি একবার মুছে গেলে পুনরায় তা ফেরত পাওয়া যাবে না। ব্যাকআপ সিস্টেমে জমা থাকা আপনার তথ্য মুছতে ৯০ দিনের বেশি সময় লাগতে পারে।

ফেসবুক অ্যাকাউন্ট স্থায়ীভাবে মুছে ফেলতে চাইলে যা করতে হবে, https://www.facebook.com/help/delete_account ঠিকানার ওয়েবসাইটে গিয়ে ‘Delete Account’ অপশনটি নির্বাচন করতে হবে। অ্যাকাউন্ট মুছে ফেলার আগে নিজের ফেসবুকের তথ্য নামানো যাবে। এটি করতে প্রথমে ‘ডাউনলোড ইনফো’ বোতামে ক্লিক করতে হবে।

যে ফাইলটি ডাউনলোড শুরু হবে, তাতে ব্যবহারকারীর ফেসবুক প্রোফাইলের তথ্য থাকবে। তাই এই ডেটাগুলো সংগ্রহে রাখতে সাবধানতা অবলম্বন করতে হবে।

সূত্র: ট্রাস্টেড রিভিউস