‘ফ্রি’তে তো গান করবো না: বাপ্পা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

পুরো বিশ্বের মতো দেশে করোনা সংক্রমণের পর সকল ক্ষেত্রে এসেছে স্থবিরতা। এ পরিস্থিতিতে কর্মহীন অবস্থায় সকলেই ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এর বাইরে নন দেশের সঙ্গীত শিল্পীরাও।

আর দেশের জনপ্রিয় সংগীত শিল্পী বাপ্পা মজুমদার সম্প্রতি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, যেখানে ফুটে উঠেছে এসব অনিশ্চয়ার কথা। আর বাপ্পার সঙ্গে একমত পোষণ করে তার পোষ্টটি শেয়ার করেছেন অসংখ্য সঙ্গীত শিল্পী।

আর বাপ্পার সঙ্গে সহমত পোষণ করে তারাও করেছেন বিভিন্ন মন্তব্য। বিভিন্ন ইস্যুকে কাজে লাগিয়ে যারা সুবিধা নিতে চাই সেই বিশেষ শ্রেণির প্রতি কমেন্টের সোচ্চার হয়েছেন শিল্পীরা।

পাঠকদের জন্য হুবহু তার স্ট্যাটাসটি তুলে ধরা হল:

‘আমি একজন কন্ঠশ্রমিক ! আমাকেও বাড়ি ভাড়া দিতে হয়, বাজার করতে হয়, নিত্যদিন চালানোর মতো উপার্জন করতে হয়। আর সবার মতোই। প্রায় এক মাসের বেশি হয়ে গেলো আমাদের গানের মানুষদের কাজ নেই। এই অবস্থা কতদিন স্থায়ী হবে আমরা জানি না!

এখনি আমরা ভবিষ্যতের কথা ভেবে চোখে অন্ধকার দেখার অবস্থায়। এমতাবস্থায় ” Social Contribution” এর নামে বিনা পারিশ্রমিকে কিংবা স্বল্প পারিশ্রমিকে কাজ করতে বলা এক ধরণের সুযোগ নেয়া ছাড়া আর কিছু নয় বলে আমি মনে করি!

বলা বাহুল্য… এই ভূখণ্ডে যে কোনো প্রয়োজনে সৃষ্টিশীল মানুষেরা সবসময়ে ছিলেন, আছেন এবং থাকবেন! তার জন্য তারা ঢোল পেটাবেন না, এ

বিষয়ে অন্তত আমি নিশ্চিত!
সকলের সুবুদ্ধির উদয় হোক!
এই প্রকৃতি আমাদের ওপর সদয় হোক!
পরিশেষে আবারো বলি….
I am a musician..
I also need to pay my bills… !
And I do not work for free … !