ঘুম থেকে উঠেই জানালা দিয়ে টুনটুনি বাইরে একবার তাকিয়ে দেখলো আহ বেশ ঝকঝকে রোদ উঠেছে আজকে, উঠবেইনা কেনো আজকে যে টুনটুনির জন্য ঈদের দিন আজকে তার মা আসার দিন। চাকরির সুবাদে তার মায়ের দূরে থাকতে হয় ছুটি শুধু শুক্রবার তাই সারা সপ্তাহ জুড়ে এই দিনটার অপেক্ষায় থাকে মেয়েটা সকাল বেলায় ঘুম থেকে উঠে গোসল করে নতুন জামা পড়ে বারান্দায় রাখা চেয়ারটায় গিয়ে বার বার বসে আর অপেক্ষা করতে থাকে কখন দুপুর গড়িয়ে বিকেল হবে আর কখন তার মা আসবে। সময় টা যেনো যেতেই চাই না মেয়েটার উফফ আর ভালো লাগছেনা একটু পর পর এসে দেখে যাওয়া।
এই অপেক্ষা করতে টুনটুনির খুব ভালো লাগে কারণ অপেক্ষা শেষে যখন দেখবে তার মা আসছে তখন এক দৌড়ে মায়ের কোলে গিয়ে যত গল্পের ঝুড়ি আছে সব বলতে শুরু করবে আর মা ও সব ক্লান্তি ভুলে তার রাজকন্যার রাজ্যের গল্পে মেতে যাবে। এভাবেই কেটে যাচ্ছিলো দিনের পর দিন অপেক্ষার পাল্লায় ভালোবাসার ভেলা।
জীবনের আয়নায় প্রতিটি মানুষ সুন্দর, স্বচ্ছ
কিন্তু আজকে টুনটুনির মন টা খারাপ রোদ টাও কেমন মনমরা হয়ে আছে তার মামা আজ বলেছে তার মা আসবেনা টুনটুনির তবুও দৃঢ় বিশ্বাস তার মা আসবেই কিন্তু কোথায় যেনো একটু ভয় ভয় করছে তাহলে কি আজকে তার ঈদের চাঁদ তার মা আসবেনা। চেয়ারে এসে দেখে যাচ্ছে একটু পর পর নাহ আজকে দিন টা ফুরিয়ে যাচ্ছে তবুও মায়ের দেখা মিলছেনা মামা নামক ভিলেনটাকে এখন আর তার ভালো লাগছেনা কেমন যেনো হাসছে।
সন্ধ্যে হবে হবে করছে, তবুও মায়ের দেখা নাই চেয়ারটায় বসে অপেক্ষা করতে করতে ঠিক যখন বাড়ির ভেতরে যাচ্ছিলো তখনই তাকিয়ে দেখে দূর থেকে তার মা আসছে টুনটুনির মুখের হাসি আর কে দেখে এক দৌড়ে মামা কে গিয়ে কান ধরে বলে দেখো আম্মু এসেছে তুমি মিথ্যে বলেছিলে আমার অপেক্ষা নিয়ে মজা করেছিলে। তারপর সে মায়ের কাছে ছুটে গেলো মাকে সব বলে দিলো মা তার রাজকন্যার গল্পে আবার মেতে উঠলো, এভাবেই কেটে যাচ্ছিলো বছরের পর বছর আর টুনটুনির পাতায় জমা হচ্ছিলো ভালোবাসার অপেক্ষার একেকটা স্মৃতির পাল্লা যেগুলোর ঝাঁপি খুলে সে আজ অনেক বছর পরে নিজের মনেই আওড়াতে থাকে।
স্বার্থের ঊর্ধে বেঁচে থাক সব বাবার ভালোবাসা
এই অপেক্ষারত সন্তান গুলোর ঈদের দিন গুলো নিয়ে অনেক সময় ঠাট্টার ছলে আমরা মজা করে ফেলি কিন্তু অপেক্ষায় থাকা সন্তান গুলোর মনের অবস্থা গুলো আসলে বুঝিনা। সারা সপ্তাহ পর একদিন মা কে কাছে পাওয়া সন্তান গুলোই বুঝে তাদের আকুলতা, এই আকুলতা নিয়ে কখনো মজা করতে নেই কারণ মজার ছলে বলা কথা যখন সত্যি হয়ে যাই তখন সন্তান গুলোকে বুঝানোর মতো কথা আমাদের থাকেনা। মা আর মায়ের রাজকন্যা তাদের দুনিয়ায় ভালো থাকুক ভালোবাসায় থাকুক।
পেপার’স লাইফ/গল্প/ফয়জুন নেছা তিথি

