“বক্তব্য আইনসম্মত ও বৈধ, বিচার করা ফেসবুকের কাজ নয়”


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

ফেসবুকের কনটেন্ট নিয়ন্ত্রণে অতিরিক্ত কড়াকড়ি করা হলে সেটি মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হবে বলে মনে করেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ।

মার্ক জাকারবার্গ বলেন, কোনো বক্তব্য আইনসম্মত ও বৈধ কিনা সেটি বিচার করা ফেসবুকের মতো কোনো প্রতিষ্ঠানের কাজ নয়। এ ব্যাপারে রাষ্ট্রকে আরও কঠোর আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন তিনি।

জার্মানির মিউনিখে নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে তিনি এ আহবান জানান।

অনলাইনে মিথ্যা খবর ও গুজব ছড়ানো বন্ধের জন্য ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর চাপ বাড়ছে। আর রাজনৈতিক বিজ্ঞাপন বিষয়ে ফেসবুকের নীতির কারণে সংস্থাটি ব্যাপক সমালোচনার শিকার হয়েছে।

যে কারণে ওই সম্মেলনে জাকারবার্গ আইন কঠোর করার গুরুত্ব তুলে ধরেন।

তিনি মনে করেন, বর্তমানে প্রচলিত টেলিকম ও মিডিয়া কোম্পানি আইনের মিশেলে হতে পারে সেই আইন। এ ধরনের একটি আইন প্রণয়ন হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চটুকু করতে থাকব।

যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও বিপজ্জনক কন্টেন্ট তৈরি করে তারাও নিজেদের পরিচয় গোপন করতে, আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখার কাজে শক্তিশালী হচ্ছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের এগিয়ে এসে শক্তভাবে কাজ করতে হবে বলে তিনি মতামত ব্যক্ত করেন।