বিক্ষোভ, ভাংচুরের মধ্যে বুধবার অবশেষে মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বানশালীর ‘পদ্মাবত’। সিনেমা মুক্তির পর থেকেই সঞ্জয় লীলা বানশালী, দীপিকা পাড়ুকোনদের পোস্টার পুড়িয়ে গাড়ি জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেছে করনি সেনা। বিভিন্ন জায়গায় সিনেমাটির মুক্তিতেও বাধা দেয়া হয়। তবে এত কিছুর মধ্যেও বক্স অফিস মাতাচ্ছে এই সিনেমাটি।
গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটের মাধ্যমে বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, এপর্যন্ত সিনেমাটি ৮৩ কোটি রুপি আয় করেছে। রবিবার (আজ) খুব সহজেই ১০০ কোটির ক্লাবে যোগ দেবে সিনেমাটি।
প্রথম দিন থেকেই আন্তর্জাতিক বাজারে দারুণ ব্যবসা শুরু করেছে বানশালীর সিনেমা। সবকিছু মিলিয়ে মুক্তির প্রথম দিন থেকে বক্স অফিসে দারুন ব্যবসা জমিয়ে দিয়েছে সঞ্জয় লীলা বনশালি এই ‘পদ্মাবত’।
ঐতিহাসিক কাহিনীর ওপরই নির্মিত হয়েছে সঞ্জয় লীলা বানসালির ছবি ‘পদ্মাবত’। চিতোরের রানী পদ্মাবতীর রূপের কথা শুনে তাকে দেখতে দিল্লি থেকে মেবারে এসেছিলেন সুলতান আলাউদ্দিন খিলজি। সেখানে গিয়ে সুরক্ষিত দুর্গ দেখতে পেয়ে পদ্মাবতীর স্বামী রানা রাওয়াল রতন সিংকে খবর পাঠালেন যে তিনি পদ্মাবতীকে একবার দেখতে চান।
আলাউদ্দিন খিলজির হাত থেকে বাঁচতে রতন সিং এই আবদারে রাজি হলেন এবং স্ত্রীকে জানালেন। পদ্মাবতী জানালেন তিনি দেখা দিবেন। কিন্তু সরাসরি নয়, তাকে দেখতে হবে আয়নার প্রতিবিম্বের মাধ্যমে। রানীর রূপ মাত্র এক ঝলক দেখে প্রেমে পাগল হয়ে যান আলাউদ্দিন খিলজি এবং যে কোনো মূল্যে পদ্মাবতীকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। পদ্মাবতীর শেষ পরিণতি ঘটে জীবন্ত অগ্নিকুণ্ডে ঝাপ দিয়ে আত্মাহুতির মাধ্যমে।
‘পদ্মাবতী’ ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বনসালি। ‘পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকন। ‘পদ্মাবতী’র স্বামী রানা রাওয়াল রতন সিং এর ভূমিকায় আছেন শহীদ কাপুর এবং সুলতান আলাউদ্দিন খিলজির ভূমিকায় দেখা যাবে রণবীর সিং কে।
আরও পড়ুন; তবে কি মুক্তি পাচ্ছে না পদ্মাবতী
ভারতে পদ্মাবতীর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ
‘পদ্মাবতী’তে দীপিকাকে দেখার জন্য পাগল রণবীর
পদ্মাবতীর ট্রেলারে অসাধারণ শাহিদ-দীপিকা-রণবীর
