বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন সেতুমন্ত্রী।
এসময় তিনি বলেন, মাজেদ গ্রেপ্তারের পর সেইসাথে বঙ্গবন্ধু হত্যার দণ্ডপ্রাপ্ত আরও ৫ খুনি রাশেদ চৌধুরী, নূর চৌধুরী, শরিফুল হক ডালিম, কর্নেল রশিদ ও মুসলেহউদ্দিন রিসালদার কেও অবিলম্বে ফিরিয়ে আনার যে চেষ্টা চলছে সেটার ও জোর দাবি জানান।
এসময় তিনি দেশে চলমান করোনা পরিস্থিতিতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য এর আগে বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে। দুপুরের দিকে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এ মৃত্যু পরোয়ানা জারি করেন।
সোমবার (০৬ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকা থেকে গ্রেফতার করা হয় বঙ্গবন্ধুর অন্যতম খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদকে।
পেপার’স লাইফ/খবর/জাতীয়

