অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্টমার্টিনের কাছে ট্রলারডুবির ঘটনায় নারী ও শিশুসহ ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৭০ জনকে।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।
কোস্ট গার্ড জানিয়েছে, ট্রলারে ১২৫ জন ছিলেন। তারা সবাই রোহিঙ্গা।
সেন্টমার্টিন দ্বীপের কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার শফিকুল ইসলাম জানান, অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় একটি ট্রলারডুবির ঘটনা ঘটে। ট্রলারে শতাধিক যাত্রী ছিল। এখনও সাগরে ভাসমান লাশ দেখা যাচ্ছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

