বিশ্বের বেশিরভাগ শহরেই বায়ু দূষণ আশঙ্কাজনক হারে বাড়ছে৷ ফলে শ্বাসপ্রশ্বাসের সমস্যাজনিত রোগে মৃতের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। গাড়ি থেকে নির্গত ধোঁয়া, বিদ্যুৎ ও তাপ উৎপাদনকারী যন্ত্র থেকে উৎপন্ন ধোঁয়া, শিল্পকারখানা এবং কঠিন বর্জ্য পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়াই এই বায়ই দূষণের মূল কারণ।
তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে এইসব যানবাহনের ধোয়ার পাশাপাশি প্রতিদিন ব্যবহৃত বডি স্প্রে, ডিওডরেন্ট, কীটনাশক এমনকি বডি লোশন থেকেও দূষিত হচ্ছে বায়ু। এমনকি এই দূষণ কোন অংশেই যান বাহন থেকে হওয়া বায়ু দূষণের কম নয়।
এ বিষয়ে গবেষণার অন্যতম গবেষক যুক্তরাষ্ট্রের কলারাডো বিশ্ববিদ্যালয়ের জাতীয় ওষুধ ও এটোমোস্ফিয়ারিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে কর্মরত ব্রায়ান ম্যাকডোনাল্ড বলেন, এই পণ্যগুলি থেকে যে মাত্রায় ভায়োলেটেড অর্গানিক কম্পাউন্ড নির্গত হয়; তা যেকোন যানবাহন থেকে নির্গত ভায়োলেটেড অর্গানিক কম্পাউন্ডের সমান।
