ফেসবুক তাদের নিয়ন্ত্রণাধীন তিনটি অ্যাপ বন্ধের ঘোষণা দিয়েছে। কম ব্যবহারের কারণে প্রতিষ্ঠানটি এসব অ্যাপ বন্ধ করে দিচ্ছে। ফেসবুক এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছে।
ফেসবুকের তথ্য অনুযায়ী, বন্ধ হতে যাওয়া অ্যাপগুলো হচ্ছে ফিটনেস অ্যাপ মুভস, অ্যান্ড্রয়েড অ্যাপ হ্যালো ও পরিচয় গোপন রেখে সামাজিক যোগাযোগের অ্যাপ টিবিএইচ। মুভস অ্যাপটির যাত্রা ২০১৪ সালে। ৩১ জুলাই অ্যাপটি বন্ধ করে দেয়া হচ্ছে।
২০১৫ সালে ব্রাজিল, যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য হ্যালো অ্যাপটি চালু করা হয়। অ্যাপটি কয়েক সপ্তাহের মধ্যে বন্ধ করা হবে। অন্যদিকে ফেসবুকের পণ্য ব্যবস্থাপক নিকিতা বাইয়ার টিবিএইচ অ্যাপটির সহপ্রতিষ্ঠাতা।
