করোনাভাইরাসের পরিস্থিতি বুঝে সময়মত দেশের কিছু কিছু এলাকা ‘লকডাউন’ করে দেয়া হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (১৮ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনার সময় তিনি এসব কথা বলেন।
এসময় সেতুমন্ত্রী বলেন, প্রয়োজনে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে।’
ওবায়দুল কাদের আরও বলেন, করোনা মোকাবেলায় সকলকে একসাথে কাজ করতে হবে। ‘করোনা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। এ ধরনের সমস্যা ফেস করার মতো অভিজ্ঞতা আমাদের আগে ছিল না।

