বর্ণবাদী স্ত্রীর কারণে চাকরি হারালেন তিনি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুতে যুক্তরাষ্ট্র এখন উত্তাল। লকডাউন ভেঙ্গে রাস্তায় নেমে এসেছেন বহু মানুষ। অধিকাংশ শান্তিকামী মানুষই চান দূর হয়ে যাক এ বর্ণবৈষম্য।

তবে ফুটবল ক্লাব এলএ গ্যালাক্সির সাবেক খেলোয়াড় আলেক্সান্দার কাতাইয়ের দুর্ভাগ্য, তাঁর স্ত্রী টি কাতাই এই শান্তিকামী মানুষের মধ্যে পড়েন না। দেশ জুড়ে বিক্ষোভ ও দাঙ্গা দেখে টি কাতাই তাঁর ইন্সটাগ্রামে বর্ণবাদী সব পোস্ট করেছেন।

সার্বিয়ান মিডফিল্ডারের স্ত্রী সার্বিয়ান ভাষায় কিছু ছবি দিয়ে লিখেছেন, ‘এই প্রতিবাদকারীদের খুন করা উচিত।’ আরেকটি ছবিতে কৃষ্ণাঙ্গদের ‘জঘন্য গবাদি পশু’ বলেছেন। আরেকটি পোস্টে বর্ণবাদী মিম (ছবি দিয়ে রসিকতা) দিয়েছেন টি কাতাই।

এ ঘটনার পরদিনই এল গ্যালাক্সির সমর্থকেরা স্টেডিয়ামের বাইরে এসে ক্লাব থেকে কাতাইকে বাদ দেওয়ার আবেদন করেছেন। ‘আমাদের ক্লাবে কোনো বর্ণবাদী থাকবে না’ – লেখা ব্যানার নিয়ে হাজির হন তাঁরা।

এমনকি এলএ গ্যালাক্সিও এক বিবৃতিতে এমন বর্ণবিদ্বেষী আচরণের নিন্দা জানিয়েছিল। এবং পোস্ট মুছে ফেলার অনুরোধ জানিয়েছিল।

এ বিষয়ে অবশ্য কাতাই জানিয়েছিলেন তাঁর স্ত্রীর পোস্ট গ্রহণযোগ্য নয়, এবং ইনস্টাগ্রামে সেদিনই লিখেছেন, ‘আমি এমন মানসিকতার নই এবং আমার পরিবারেও এসব সহ্য করা হয় না। আমার পরিবার একটা ভুল করেছে এবং আমি এর পূর্ণ দায়ভার নিচ্ছি।’

তবে সার্বিয়ান মিডফিল্ডারের এমন ক্ষমা প্রার্থনাও কাজে দেয়নি। গতকাল এলএ গ্যালাক্সি জানিয়েছে, খেলোয়াড় ও ক্লাব দুই পক্ষ যৌথভাবে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।