বলিউড বাদশার গোপন তথ্য ফাঁস !



বলিউড বাদশা খ্যাত শাহরুখ খানকে বিনোদন জগতে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। যদিও বা তারা সাধারণ মানুষের নাগালের বাইরে থাকেন,তারপরেও তাদের পার্সোনাল লাইফ বলে একটা বিষয় আছে। যা অতি সহজে অনুমান করা যায় না।

কিন্তু সম্প্রতি মুম্বাইয়ের একটি স্টাইলিশ দম্পতির অনুষ্ঠানে তার স্ত্রী গৌরি এমনি এক তথ্য দিয়েছেন যা হয়তো সাধারণ মানুষের কখনই জানার কথা নয়।

ওই অনুষ্ঠানে গৌরি বলেন, ‘যাঁরা বলেন, শাহরুখ স্টাইল করে না তাঁদের সাথে আমি একটা বিষয় শেয়ার করতে চাই। কোথাও কোনও পার্টি থাকলে শাহরুখের তৈরি হতে অনেকক্ষণ সময় লাগে।’

অন্যদিকে গৌরী ঠিক সময়ে তৈরি হয়ে তার অপেক্ষা করেন। তিনি আরও বলেন, ‘আমি ঠিক ২০ মিনিটে তৈরি হয়ে যাই। আর শাহরুখের রেডি হতে তিন-চার ঘণ্টা সময় লাগে।’

গত ২৭ বছর ধরে একে অপরের পাশে রয়েছেন তাঁরা। তাঁদের প্রেমের গল্পও কারোর অজানা নয়।