বাংলাদেশি যুবককে খুঁজছে ইন্টারপোল




তাবিরুল হাসিব (২৫) নামের টরেন্টোর সাবেক এক বাসিন্দাকে ইউরোপে আত্মঘাতী হামলা চালানোর জন্য প্রস্তুত করা হয়েছে বলে পশ্চিমা গোয়েন্দারা সন্দেহ করছে। তাকে গ্রেফতার করতে তৎপর ইন্টারপোল।
কানাডাভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে সম্ভাব্য আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে আইএসের ১৭৩ যোদ্ধার একটি তালিকা করেছে ইন্টারপোল। ওই তালিকায় আছেন তাবিরুল।
বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গি হামলা চালানো ‘নব্য জেএমবির’ প্রধান হিসেবে তামিম চৌধুরী নামে যে ব্যক্তির কথা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তিনিও কানাডা প্রবাসী ছিলেন।
ইন্টারপোলের তালিকায় তাবিরুলসহ কানাডীয় নাগরিকদের প্রথম বের করা সন্ত্রাসবাদ গবেষক অধ্যাপক অমরনাথ অমরাসিঙ্গাম বলছেন, ‘এই লোকগুলোর অনেকে এখন বিভিন্ন দেশে হামলা চালানোর জন্য শ্বাস ফেলছেন’-এই ভয় থেকে ওই তালিকা প্রচার করছে ইন্টারপোল।