মোটে তিন দিন। বাংলাদেশ হেরেছে, পুরোপুরি ব্যর্থতায় ব্যাটসম্যানরা করেছে হতাশ। দুই ইনিংস মিলিয়েও দক্ষিণ আফ্রিকার এক ইনিংসের রানও করতে পারেনি মুশফিকুর রহিমের দল। হেরেছেও ইনিংস ব্যবধানে।
এ কেমন বাংলাদেশ? এই বাংলাদেশই তো কয়েকদিন আগে অস্ট্রেলিয়াকে সাড়ে তিন দিনে হারিয়েছিল। আর দক্ষিণ আফ্রিকাতে আড়াই দিনেই অসহায় আত্মসমর্পণ। কাগিসো রাবাদার গতি যেন অসহায় করে তুলেছে মুশফিক, মাহমুদুল্লাহ, মমিনুলরা।
প্রথম ইনিংসে ১৪৭ করেছিল সফরকারী বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে তার থেকে কিছু বেশি হলেও ব্যর্থতার গল্পটা পাল্টায়নি। বাংলাদেশ অলআউট হয়েছে রানে ১৭২ রানে।
রাবাদার প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও পাঁচ সবকিছু ধ্বংস করে দিয়েছে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ ৪৩ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ।
সাকিব নেই, দ্বিতীয় টেস্টে তামিমও ছিলেন না। সিনিয়র দুইজন ক্রিকেটার ছাড়া বাংলাদেশের ব্যাটিং যেভাবে ভেঙে পড়েছে তা বাংলাদেশ ক্রিকেটের জন্য অশনি সংকেতই বটে।
১৫ তারিখ থেকে ওডিআই সিরিজ শুরু হবে। দলের সাথে যোগ দিবেন ওডিআই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও নাসির হোসেন।
সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৫৭৩/৪ (ডি.)
(এলগার ১১৩, মারক্রাম ১৪৩, আমলা ১৩২, বাভুমা ৭, ডু’প্লেসি ১৩৫*, ডি’কক ২৮* শুভাশীষ ৩/১১৮, রুবেল ১/১১৩)
বাংলাদেশ ১ম ইনিংস : ১৪৭/১০
সৌম্য ৯, ইমরুল ২৬, মমিনুল ৪, মুশফিক ৭, মাহমুদুল্লাহ ৪, লিটন ৭০, সাব্বির ০, তাইজুল ১২, শুভাশিস ২, রুবেল ১০, মুস্তাফিজ ০, রাবাদা ৫/৩৩, অলিভির ৩/৪০, পারনেল ১/৩৬, মহারাজ ১/৭)
বাংলাদেশ ২য় ইনিংসে : ১৭২/১০ (ফলো অন)
(ইমরুল ৩২, সৌম্য ৩, মমিনুল ১১, মুশফিক ২৬, মাহমুদুল্লাহ ৪৩, লিটন ১৮ সাব্বির ৪, তাইজুল ২, রুবেল ৭, শুভাশিস ১২, মুস্তাফিজ ৭, রাবাদা ৫/৩০, অলিভির ১/৩৯, পারনেল ১/৩১, ফালুকায়ো ৩/৩৬))
ফলাফল : দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ২৫৪ রানে জয়ী
