বাংলাদেশের ক্রিকেটে আসছে প্রথম বায়োপিক


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বাংলাদেশের ক্রিকেটে খেলেছেন কেবল দুইটি ম্যাচ। যেখানে তার রান সংখ্যা মাত্র ১৭। এমন জীর্ণ পরিসংখ্যানের একজনকে নিয়ে আলোচনা হওয়ার কথা না। কিন্তু রকিবুল হাসানকে নিয়ে কথা হয়!

ব্যাটসম্যান রকিবুল হাসান তার পরিসংখ্যানের চেয়ে অনেক বড়। গাণিতিক ও ব্যাকরণসম্মত ব্যাটিংশৈলী, পরিপাটি টেকনিক, টেম্পারামেন্ট আর কভার ড্রাইভ, স্কোয়ার ড্রাইভ, স্কোয়ার কাট, পুল ও হুক শটের ওপর নিয়ন্ত্রণকে বিবেচনায় আনলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সব সময়ের অন্যতম সেরা উইলোবাজদের তালিকায় রকিবুল হাসানের নাম থাকবেই।

এছাড়া তিনি দেশের ক্রিকেটের প্রথম দিককার অন্যতম সেনাপতি। শামিম কবিরের পর জাতীয় দলের দ্বিতীয় অধিনায়ক। তিনি যখন ১৯৮৬ সালে দেশের হয়ে শ্রীলঙ্কার মাটিতে প্রথম ওয়ানডে খেলেন তখন তার বয়স ৩৬ প্লাস। মধ্য তিরিশ পার হওয়া তখনকার রকিবুল হাসান যে ছিলেন ক্যারিয়ারের স্বর্ণ সময়ের ছায়া!

যিনি ১৯৭১ সালের সেই উত্তাল দিনগুলোতে বাংলাদেশের মানুষের স্বাধীকার আন্দোলনের প্রতীক ‘জয়বাংলা’ স্টিকার লাগানো ব্যাট নিয়ে তদানীন্তন পাকিস্তান জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক একাদশের বিপক্ষে এক আন্তর্জাতিক ম্যাচে ব্যাট করতে নেমেছিলেন সে সময়ের এই যুবক।

সেই ক্রিকেটার ও মুক্তিযোদ্ধা রকিবুল হাসানের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মিত হচ্ছে এবার। তরুণ চলচ্চিত্র নির্মাতা বান্টি আফজাল এ ছবিটি নির্মাণ করবেন। প্রযোজনায় থাকবেন রুমান শারমিন স্বাতী। কাহিনি ও চিত্রনাট্য লিখবেন ক্রীড়া সাংবাদিক, ঔপন্যাসিক দেবব্রত মুখোপাধ্যয়।

আজ নির্মাতাদের সাথে রকিবুল হাসানের আনুষ্ঠানিক কথাবার্তা পাকা হয়ে গেছে। চুক্তিও সম্পন্ন হয়েছে। রোববার পড়ন্ত বিকেলে জাগো নিউজকে এ তথ্য জানিয়ে রকিবুল হাসান বলেন, ‘ভিতরে ভিতরে কথাবার্তা চলছিল। তবে আমিও বিষয়টি একটু খুঁটিয়ে দেখে নিলাম। আসলে কি হবে, নির্মাতাদের ভাবনা কি? তারা আসলে কি করতে চাচ্ছেন এবং সেটা কিসের ভিত্তিতে? এসব জেনে-বুঝে নিয়েই আমি চুক্তি করেছি।’