বাংলাদেশের পতাকায় সাজলো বুর্জ খলিফা


paperslife

বিশ্বের সর্বোচ্চ উঁচু ভবন বুর্জ খলিফায় বাংলাদেশের স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে প্রদর্শন করা হয়েছে লাল-সবুজের পতাকা।

স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মার্চ) রাত ৯ টা ৪০ মিনিটে ২৫ সেকেন্ড স্থায়ী এই আলোক সজ্জা প্রদর্শিত হয়।

এ যেন প্রবাসের বুকে ভেসে উঠেছিল বাংলাদেশ। এ সময় আলোকসজ্জা দেখতে আসা প্রবাসীরা উল্লাসে মেতে উঠেন। দুবাই প্রকম্পিত হতে থাকে বাংলাদেশ… বাংলাদেশ…।

গতবছরও এই দিনে বাংলাদেশের পতাকার প্রদর্শনী করা হয়েছিল।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের অবস্থিত ১৬৯ তলাবিশিষ্ট বুর্জ খলিফার উচ্চতা ২ হাজার ৭১৬ ফুট। আর এই ভবনের নামকরণ করা হয় প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহইয়ানের নামে।