বাংলাদেশের প্রতিপক্ষ লাওস



এশিয়ার ৪৬ দলের মধ্যে ৩৪-এর মধ্যে থাকলেও সুযোগ ছিল বিশ্বকাপ বাছাইপর্বে খেলার। সে সুযোগ নেই ৪১ নম্বর পজিশনে থাকার কারণে। তাও ২০২২ কাতার বিশ্বকাপের প্রাক-বাছাই খেলতে হন বাংলাদেশকে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ লাওস।

আজ (বুধবার) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রধান কার্যালয়ে চূড়ান্ত হয়েছে প্রাক বাছাইপর্বেএ সূচি লটারির মাধ্যমে নির্ধারিত এই সূচিতে বাংলাদেশের পেয়েছে লাওসকে।

এই লটারিতে ছিল ১২টি দল। মালয়েশিয়া, গুয়াম, লাওস, ম্যাকাও, তিমুর-লেসেথো, মঙ্গোলিয়া, ব্রুনেই, পাকিস্তান, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, ভুটান ও বাংলাদেশ।

মালয়েশিয়া প্রতিপক্ষ পেয়েছে তিমুর-লেসেথোকে, মঙ্গোলিয়া ব্রুনেইকে, পাকিস্তান কম্বোডিয়াকে, শ্রীলঙ্কা ম্যাকাওকে এবং ভুটান গুয়ামকে।

আগামী ৬ জুন প্রাক বাছাইয়ে প্রথম লেগের ম্যাচ গুলির তারিখ নির্ধারিত হয়েছে। ফিরতি লেগ হন ১১ জুন। ছয় বিজয়ী দল উঠে যাবে এশিয়া অঞ্চলের মূল বাছাইপর্বে।

লাওসের সাথে বাংলাদেশের অতীত রেকর্ড খারাপ না। এক পরাজয়ের বিপরীতে আছে এক জয়। অন্যটি ড্র হয়েছিল। গত বছর অক্টোবরে বঙ্গবন্ধু গোল্ডকাপে এই লাওসকে সিলেটে ১-০ গোল হারিয়েছিল জেমি ডের দল।

এর আগে গত বছর মার্চে ভিয়েনতিয়েনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ২-০ গোল পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছিল বাংলাদেশ।

দুই দলের প্রথম দেখা ১৬ বছর আগে। ২০০৩ সালের সে খেলায় বাংলাদেশ হেরেছিল ২-১ গোলে।