বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল নিয়ে মুগ্ধ সমগ্র ক্রিকেট দুনিয়া।
গতকাল ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই যুবাদের এই জয়ে অভিনন্দিত করে টুইট করেছেন বিভিন্ন দেশের ক্রিকেট-ব্যক্তিত্বরা।
এই কাতারে ছিলেন হরভজন সিং থেকে শুরু করে টম মুডি, ইয়ান বিশপ থেকে হার্শা ভোগলে সহ অনেকেই।
সেইসাথে বাংলাদেশের এই তরুণদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকেই।
গতরাতেই বাংলাদেশ যুবদল নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়ে টুইট করেছেন পাকিস্তানের নারী ক্রিকেট দলের অন্যতম তারকা সানা মীর। তিনি বলেন সামনের দিনগুলোতে ক্রিকেট দুনিয়াকে শাসন করতে
কড়া এক বার্তাই দিয়েছেন বাংলাদেশের উদীয়মান ক্রিকেট তারকারা।

