বাংলাদেশ-ইতালি বিমান চলাচলে এক সপ্তাহের নিষেধাজ্ঞা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

বাংলাদেশ থেকে ইতালি ফেরত কয়েকজন বাংলাদেশির করোনা শনাক্তের কারণে এবার বাংলাদেশের সাথে বিমান চলাচলে এক সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে ইতালি।

মঙ্গলবার (৭ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে রোমে আসা একটি ফ্লাইটে ‘উল্লেখযোগ্যসংখ্যক’ যাত্রীদের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইতালির স্বাস্থ্যমন্ত্রী।

নিষেধাজ্ঞা চলাকালীন ইউরোপীয় ইউনিয়ন ও শেনজেনভুক্ত দেশগুলো থেকে আসা ফ্লাইটের ব্যাপারে পূর্ব সতকর্তামূলক প্রস্তুতি নিতে কাজ শুরু করবে দেশটির সরকার।

সম্প্রতি ইতালিতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত সপ্তাহে রোম ও এর আশপাশের এলাকায় বসবাসরত সব বাংলাদেশিকে কোভিড-১৯ পরীক্ষার আহ্বান জানানো হয়।

এদিকে ইতালিতে আসা বাংলাদেশিরা কোনোভাবেই হোম কোয়ারেন্টাইন মানছেন না। ফলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক বাংলাদেশি।

এ ব্যাপারে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার বলেন, বাংলাদেশ থেকে যেসব প্রবাসী ফিরেছেন সবাই যেন ইতালি সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলেন।