বাতিল হওয়ার আশংকায় অলিম্পিক


বাতিল হওয়ার আশংকায় অলিম্পিক

বাতিল করে দেওয়া হতে পারে ক্রীড়াজগতের সবচেয়ে বড় ইভেন্টটি। করোনা ভাইরাস আতঙ্কে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য ডিক পাউন্ড।

তিনি বলেন, ‘‌এই ভাইরাসের প্রকোপ যদি না কমে, তাহলে অলিম্পিক সরাসরি বাতিলই করতে হবে। অ্যাথলিটদের নিরাপত্তা, স্পোর্টস ভিলেজ, খাবার–দাবার, হোটেল, সাংবাদিক বন্ধুদের নিরাপত্তা সবার আগে দেখতে হবে। কিছুদিন পরই আমরা গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। যদি সবকিছু স্বাভাবিক থাকে, তবেই সঠিক সময়ে অলিম্পিক হবে। নইলে বাতিল হয়ে যাবে। পিছিয়ে দেওয়া বা স্থানান্তরের কোনও প্রশ্ন নেই।’‌

তার কথায় টোকিও অলিম্পিক ঘিরে অনিশ্চয়তা আরও বাড়ল। পরিস্থিতি এতটাই জটিল যে, পিছিয়ে যাওয়া বা স্থানান্তর করার কোনও সম্ভাবনা নেই। সেক্ষেত্রে পুরো টুর্নামেন্টই বাতিল হয়ে যাবে।