করোনা থমকে গেছে জীবন গতি। বদলে দিয়েছে যাপিত জীবন পদ্ধতি। তবুই থেকে নেই জীবন। মানুষ বিভিন্নভাবে উৎযাপন করছে জীবনের নানা অনুষঙ্গগুলোকে। বর্তমান পরিস্থিতিতে বদলে গেছে সোবিজ তারকাদের রোজনামচাও।
ঢাকাই ছবির নায়িকা, ডাক্তার-ব্যবসায়ী বিভিন্ন পরিচয় পরিচিত মিষ্টি জান্নাত ।তবে বর্তমান পরিস্থিতিতে তিনি সরব রয়েছেন সমাজ সেবামূলক কর্মকাণ্ডে। নিজ এলাকা খুলনায় অবস্থান করে চেষ্টা করে যাচ্ছেন মানুষের পাশে দাঁড়াতে।
সম্প্রতি তার বাবা-মায়ের বিবাহ বার্ষিকীটিও পালন করেছেন অন্য রকমভাবে। তিনি খুলনার ১শ নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন চাল, ডাল, তেল, ডিম, পিয়াজ,আলুসহ নিত্য পণ্যের প্যাকেট। আর দোয়া তাদের কাছে মিষ্টি দোয়া চেয়েছেন নিজের মা-বাবার জন্য।
এছাড়া, করোনা সংক্রমণের শুরু থেকেই মিষ্টি বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন মানুষের জন্য। বর্তমানে প্রতিদিন ১শ মানুষের জন্য তৈরি খাবার সরবরাহ করছেন তিনি। সকলের কাছে মিষ্টির প্রত্যাশা সমালোচনা বা বিতর্ক না করে বর্তমান পরিস্থিতি সকলে যেন যার যার অবস্থান থেকে মানুষের জন্য এগিয়ে আসেন।

