স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট জর্দি কার্দোনার করোনা ভাইরাস পজিটিভ প্রমাণিত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার মধ্যাহ্নে খবরটি নিশ্চিত করেছে স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপার্তিভো।
স্পেনের জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যমটি, করোনা পজিটিভ হওয়ার পর ‘কোনো ধরনের জটিলতা ছাড়াই’ ধীরে ধীরে ‘আরোগ্য লাভের’ দিকে এগিয়ে যাচ্ছেন কার্দোনার।
৫৭ বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট ছাড়াও গত সপ্তাহে এই রোগে আক্রান্ত হন ক্লাবের মেডিকেল সাভির্সের প্রধান র্যামন ক্যানাল এবং হ্যান্ডবল দলের চিকিৎসক হোসেপ অ্যান্তনি গুতিরেজ। দুজনেরই করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় ২৬ মার্চ।
উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুপুরী ইউরোপ। স্পেনে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৬৮ জন এবং মারা গেছেন ১১ হাজার ৯৪৭ জন।

