দেশে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলার অংশ হিসেবে বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সকল ফ্লাইট বন্ধের সময়সীমা ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। রোববার (৫ এপ্রিল) সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশে এখন পর্যন্ত ৭০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন আটজন।
এদিকে বিশ্বে এখন পর্যন্ত ১২ লাখ ১ হাজার ৯৩৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ হাজার ৭২০ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৬৩৪ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৩৫৭। সেখানে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৪৫২ জন।
পেপার’স লাইফ/নিউজ/জাতীয়

