বিটিভিতে আসছে ‘এইসব দিন রাত্রি’


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

৩৫ বছর পর আবারও সম্প্রচারে আসছে জনপ্রিয় নাটক ‘এইসব দিন রাত্রি’।

করোনা পরিস্থিতিতে গৃহবন্দী মানুষদের বিনোদন দিতে অতীতের জনপ্রিয় সব ধারাবাহিক নাটক সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন। তার ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত বলে জানা যায়।

এর আগে, গত ৬ এপ্রিল হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ ও ‌‘বহুব্রীহি’ ধারাবাহিক নাটক সম্প্রচার শুরু করে বিটিভি।

সোমবার থেকে ধারাবাহিকটি সম্প্রচার শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের এক কর্মকর্তা। তবে ‘এইসব দিন রাত্রি’ সুনির্দিষ্ট কোনো সময়ে প্রচারিত হবে তা জানা যায়নি।

‘এইসব দিন রাত্রি’ ১৯৮৫ সালে বিটিভিতে প্রথম সম্প্রচার হয়। নাটকটি সেসময় এতটাই জনপ্রিয় ছিল যে নাটক চলাকালীন ঢাকার ব্যস্ত রাস্তাগুলো ফাঁকা থাকত।

হুমায়ূন আহমেদের রচনায় ‘এইসব দিন রাত্রি’ পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান। এতে অভিনয় করেছেন বুলবুল আহমেদ (শফিক), খালেদ খান (আনিস), নায়ার সুলতানা লোপা (টুনি), কাজী মেহফুজুল হক (বাবা), আবুল খায়ের (মামা), শিল্পী সরকার অপু (শাহানা), ইনামুল হক (মি করিম), ডলি জহুর (নীলু), লুৎফুন নাহার লতা (শারমিন), আসাদুজ্জামান নূর (রফিক), দিলারা জামান (মা) ও মাসুদ আলী খান (অফিসের কর্মকর্তা)।