ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা বিমানবন্দরের জন্য বাংলাদেশের কাছে জমি চাইলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়া দেননি বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
গত বৃহস্পতিবার ত্রিপুরার আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদে দুই দিনব্যাপী ভারত-বাংলাদেশ পর্যটন উৎসবের উদ্বোধনে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ কথা বলেন।
কুমার দেব বলেন, ‘আগামীতে বাংলাদেশ নতুন বিমান কিনলে এর একটি আগরতলা রুটে দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক দীর্ঘদিনের। ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।’
উল্লেখ্য, গত বছরের আগস্টের দিকে আগরতলা বিমানবন্দর সম্প্রসারণের জন্য বাংলাদেশের জমি ব্যবহারের প্রস্তাব দেয় ভারত।

