বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭ মার্চ ও ১০ মার্চের কুয়েতগামী ফ্লাইট দুটি বাতিল করেছে।
করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতির কারণে কুয়েত বাংলাদেশসহ সাতটি দেশের সঙ্গে এক সপ্তাহের জন্য বিমান চলাচল স্থগিতের সিদ্ধান্তের পর ফ্লাইট বাতিল করলো বাংলাদেশ বিমান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন বলেন, ‘বাতিল হওয়া ফ্লাইটের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।’
প্রসঙ্গত, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কুয়েত রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করে থাকে।
এদিকে গত দুই সপ্তাহ বাংলাদেশসহ এই সাত দেশে অবস্থানকারীদের কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে কোয়ারেন্টাইন প্রক্রিয়ার মধ্য দিয়ে কুয়েতি নাগরিকরা দেশে ফিরতে পারবেন।
কুয়েত এক সপ্তাহের জন্য যে সাতটি দেশের বিমান চলাচলে স্থগিতাদেশ দিয়েছে সেগুলো হলো- মিসর, লেবানন, সিরিয়া, ফিলিপাইন, ভারত ও শ্রীলঙ্কা।

