শুক্রবার করাচির আবাসিক এলাকায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। লাহোর থেকে ১০৭ জন আরোহী নিয়ে করাচির উদ্দেশে যাত্রা শুরু করেছিল বিমানটি। সেখান ছিলেন সে দেশটির জনপ্রিয় মডেল জারা আবিদ।
বিমান দুর্ঘটনায় যে ৯৯ জনের মৃত্যু হয়, তার মধ্যে কি ছিলেন জারা আবিদ! পাকিস্তানি সাংবাদিক জেইন খান খবরটি নিশ্চিত করেন।
তিনি ট্যুইট করে জানান, পাকিস্তান এয়ারলাইন্সের যে বিমানটি করাচি বিমানবন্দরে অবতরণের আগে ভেঙে পড়ে, সেখানে ছিলেন জারা আবিদ। জারার মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই কঠিন সময়ে জারার পরিবারকে সমবেদনাও জানান পাকিস্তানের ওই সাংবাদিক।
জানা যায়, চাচার মৃত্যুর খবর শুনে করাচি থেকে লাহোরে গিয়েছিলেন জারা। ফিরতি পথেই বিমান বিধ্বস্তের কবলে পড়ে প্রাণ হারালেন তিনি।

