বিশ্বকাপ দলে সৌম্য সরকারের সুযোগ পাওয়া নিয়ে আলোচনা-সমালোচনা শেষ নেই। সেই সাথে চিন্তার ভাঁজ, সৌম্যের ফর্মে না থাকা। সৌম্য এদিন ফর্মে ফিরেছেন, নিজের মতো করেই রাজত্ব করেছেন।
সাভারে বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে এদিন আবাহনী বোলারদের উপর ছড়ি ঘুড়িয়েছেন।
১৪ টি ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১ নম্বরে লেজেন্ডস অফ রুপগঞ্জের থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে আবাহনী।
তাই আজকের ম্যাচ মহা গুরুত্বপূর্ণ আবাহনীর কাছে, রুপগঞ্জের কাছেও। এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচেই ফর্মে ফিরলেন সৌম্য সরকার।
ঝড়ো সেঞ্চুরি করেছেন এই বাঁহাতি স্টাইলিশ ব্যাটসম্যান। ব্যাট হাতে জানান দিয়েছেন, বিশ্বকাপের প্রধান অস্ত্র হাতে পারেন তিনি।
মাত্র ৭১ বলে সেঞ্চুরি করেছেন। ৩৯ বলে করেছিলেন অর্ধ শতক। বাকি ৫০ করেছেন ৩২ বলে। যার মধ্যে ছিল ১৫টি চার ও ২টি ছয়ের মার। সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টেকেননি সৌম্য সরকার।
আউট হয়েছেন ১০৬ রানে। সৌম্যের আউটের পরও থামেনি আবাহনী। জহুরুল হকের ৮৩ বলে ৭৫ ও মোহাম্মদ মিঠুনের ৩৪ বলে ৬৪ এর ঝড়ো ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৩৭৭ রান তোলে আবাহনী।
জবাবে ২৭৫ রানে থামে লিজেন্ডস অব রুপগঞ্জের ইনিংস। মোহাম্মদ নাঈম করেন ১২৩ রান।
১০২ রানের জয়ে রূপগঞ্জকে সরিয়ে শীর্ষে আবাহনী।

